নড়াইলে ট্রলার ডুবে ১০টি গরুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের চিত্রা নদীতে গত শনিবার সকালে ট্রলার ডুবে ১০টি ষাঁড়ের মৃত্যু হয়েছে। কালিয়া উপজেলার মহিষখোলা-জামরিলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষাঁড়গুলো ট্রলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখায় সাঁতার কাটতে পারেনি। কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাবুবুর রহমান জানান, কোরবানির হাটে বিক্রির জন্য ষাঁড়গুলো নড়াইল থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল।