নড়াইলে ধর্ষণের পর গৃহকর্মীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার ইসলামপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় পারভীন সুলতানা (২৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পারভীনের এক বছরের একটি সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারণা, পারভীনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় পারভীনের বাবা আলাল শেখ বাদী হয়ে নড়াগাতি থানায় একটি হত্যা মামলা করেছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দেড় বছর আগে মুম্বাই প্রবাসী উপজেলার হাঁড়িডাঙ্গা গ্রামের মাকসু কাজীর সঙ্গে পারভীনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মাকসু কাজী মুম্বাইতে চলে যান। পারভীন গ্রামের শংকর সাহার গৃহকর্মী ছিলেন। গত সোমবার সন্ধ্যায় কাজ শেষে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। অনেক রাতেও বাড়ি না ফেরায় তাঁকে খোঁজা শুরু হয়। গতকাল সকালে বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো পারভীনের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।উপজেলার মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মফিজুর রহমান বলেন, পারভীনের শরীরের বিভিন্ন অংশে কাদামাটি লেপটে ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।