নড়াইলে নবনির্মিত চিত্রা সেতুর পাটাতনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে চিত্রা নদীর ফেরিঘাটের ওপর নবনির্মিত চিত্রা সেতুর পাটাতনের পশ্চিমাংশে ফাটল দেখা দিয়েছে।
তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী আবু ছায়েদ দাবি করেন, সেতুর উপরিভাগের এ ফাটল নিয়ে আশঙ্কা করার তেমন কিছু নেই। এতে সেতুর কোনো সমস্যা হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠান দু-একদিনের মধ্যে ফাটলের সমস্যা নিরসন করবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন ঠিকাদার জানান, যথাসময়ে ওয়্যারিং কোর্স (ওপরের পানি ভেতরে প্রবেশ না করার জন্য প্রলেপ) না দেওয়ায় এবং গুণগত মান নিয়ন্ত্রণ না করায় এ সমস্যা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এতে বর্ষা মৌসুমে ফাটল দিয়ে পানি চুইয়ে পাটাতন ভেজা থাকবে এবং পাটাতনের ক্ষতি হবে।
নড়াইল শহরের চিত্রা নদীর পুরোনো ফেরিঘাট এলাকায় ২৮ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।