নড়াইলে নানা কর্মসূচিতে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে আজ শুক্রবার বৈশাখের প্রথম প্রহরে সুলতান মঞ্চে শতকণ্ঠে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। 

বর্ষবরণ উদ্‌যাপন পর্ষদ শিল্পকলা একাডেমি চত্বরে এবং সুলতান মঞ্চে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, অষ্টক গান, ঘুড়ি ওড়ানো, মহিলা কাবাডি, গুলতি ছোড়া, হাঁড়িভাঙা, দড়ি লাফ, দড়ি টানাটানি, যেমন ইচ্ছা তেমন সাজো, শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, ভলিবল প্রতিযোগিতা, লাঠিখেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।