নড়াইলে পাঁচ মাসের ছেলেকে খালে ফেলে দিলেন মা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার চর রামসিধি গ্রামে পাঁচ মাস বয়সী শিশুপুত্রকে মা খালের পানিতে ফেলে দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছত্তার মোল্যার ছেলে হাসিবুর রহমানের সঙ্গে চর রামসিধি গ্রামের আকবর শেখের মেয়ে সাথী বেগমের বিয়ে হয় চার বছর আগে। পাঁচ মাস আগে তাঁদের একটি ছেলে হয়। ছেলের নাম রাখেন শাহরিয়ার শেখ।