নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুর-গুলি, প্রার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ফলাফল প্রকাশ না করে প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট ভর্তি বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর কয়েক হাজার সমর্থক কর্মকর্তাদের ভোটকেন্দ্রে কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স রাত নয়টার দিকে ওই কর্মকর্তাদের উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ বাধে।এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। উত্তেজিত জনতা এ সময় পুলিশের চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি ফাঁকা গুলিবর্ষণ করে। রোববার নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।এদিকে ওই দিন আটককৃত দুই প্রার্থীর মধ্যে আব্দুল ওহাবকে গতকাল ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন, আর ফোরকান মোল্লাকে ছেড়ে দেওয়া হয়।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল জব্বার দাবি করেন, তিনি ঘটনাস্থলে ফলাফল টাঙিয়ে নিরাপদে উপজেলা সদরে যান।অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনা নিয়ন্ত্রণে গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন।