নড়াইলে বন্ধুসভার উদ্যোগে মোমবাতি জ্বেলে শহীদদের সঞ্চরণ
জাতীয় সঞ্চৃতিসৌধের আদলে মাঠজুড়ে সারি সারি মোমবাতি সাজানো। গত মঙ্গলবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে পাঁচ হাজার মোমবাতি। মোমবাতির আলোয় শিশু-কিশোরসহ কয়েক হাজার মানুষ এভাবে সঞ্চরণ করেন ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত ও মুক্তিযুদ্ধের শহীদদের।
নড়াইল শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার এ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি, মুক্তিযুদ্ধের সঞ্চৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েক শ শিশু-কিশোর, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধা সন্ধ্যা সাড়ে ছয়টায় বিদ্যালয়ের মাঠে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন। সঙ্গে সঙ্গে মাঠের এক কোনার মঞ্চে শুরু হয় মুক্তিযুদ্ধভিত্তিক গণসংগীত। অনুষ্ঠান চলে মোমবাতি জ্বলার সময়কাল পর্যন্ত।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিচারণা করেন জেলা প্রশাসক আবদুল গাফফান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদীসহ দিলারা বেগম, প্রথম আলোর নড়াইল প্রতিনিধি কার্ত্তিক দাস প্রমুখ।