নড়াইলে বাস উল্টে খাদে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল-কালনা সড়কের দত্তপাড়া নামক জায়গায় গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে প্রায় ৪০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মোকছেদ আলী ও রোজিনা খানমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইফুল ইসলাম, নূরজাহান বেগম, আবদুস ছাত্তার, সোহরাব হোসেনসহ কয়েকজনকে, নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।