নড়াইলে বিএনপি ও শিবিরের তিন নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে বিএনপি ও ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার ভোরে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিএনপির কর্মী নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৮) ও রঘুনাথপুরের মিজানুর রহমান শেখ (৪০) এবং ছাত্রশিবিরের খুলনা বিএল কলেজ শাখার সাবেক নেতা নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের কাজী জিয়াউর রহমান (৩৩)।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।