নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের পাজারখালি বাজারে গতকাল মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম ওরফে টিংকুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

পাজারখালি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল হরতালের সময় রিয়াজুলের সঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চঞ্চল মোল্যার বাগিবতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা রিয়াজুলকে কুপিয়ে জখম করেন। সঙ্গে সঙ্গে লোকজন রিয়াজুলকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মনিরুল ইসলাম ও কৃষ্ণপদ জানান, রিয়াজুলের শরীরের অসংখ্য স্থানে কোপের চিহ্ন। হাত ও পায়ের রগ কেটে গেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবখালি ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মোল্যা জানান, এ ঘটনার জের ধরে বিএনপির কর্মীরা তাঁর বাড়িসহ সাত-আটটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।