নড়াইলে বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত জারিগায়ক কবিয়াল বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে দুদিনের অনুষ্ঠান শুরু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে তাঁর জন্মস্থান সদর উপজেলার ডুমদিতে বিজয় মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ শেখ হাফিজুর রহমান। নড়াইলের এনডিসি এ বি এম খালিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।