নড়াইলে বিজয় সরকার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে বিজয় সরকার মেলা গত বুধবার শেষ হয়েছে। শিল্পীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।
ওই দিন সকালে শিল্পকলা একাডেমীর পুরোনো হলরুমে ইন্দো-বাংলার ২৭ জন শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আ. গাফফার খান। এর পরই একাডেমীর মুক্তমঞ্চে শুরু হয় বিজয়গীতি প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০ জন শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতার বড় বিভাগে চম্পা সিংহ ও ছোট বিভাগে অনামিকা সরকার প্রথম স্থান অর্জন করে। এবার বিজয় সরকার স্বর্ণপদক লাভ করেন খুলনার বটিয়াঘাটার কবিয়াল মনি শঙ্কর সরকার।
সন্ধ্যায় মুক্তমঞ্চে বিজয় সরকারকে নিয়ে আলোচনা সভা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম, বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এস এম আকরাম, সদস্যসচিব ও সহকারী কমিশনার মো. কামাল হোসেন, অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।