নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মিলনায়তনে কোরআনখানি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, সশস্ত্র সালাম প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবিরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্যসচিব আজিজুর রহমান ভূঁইয় প্রমুখ।