নড়াইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভার ব্যবসায়ী সঞ্জয় দত্তের (২২) লাশ গত শুক্রবার চিত্রা নদীর ভওয়াখালীর মোড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা শুভাষ দত্ত বলেন, গত মঙ্গলবার সঞ্জয়কে পৌরসভার ভাটিয়া গ্রামের এনামুল মৃধা (২৬) বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তাঁরা দুজন একসঙ্গে পোলট্রি মুরগির ব্যবসা করতেন। এরপর থেকে সঞ্জয় আর বাড়ি ফেরেননি। সদর থানার ওসি শেখ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।