নড়াইলে ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। গত সোমবার রাত নয়টার দিকে নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলো কলোড়া ইউনিয়নের বরেন্দার গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে তৃষা এবং আগদিয়ারচর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে চৈতি বিশ্বাস (১৪)। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত নয়টার দিকে খিরাবোঝাই একটি ট্রাক নড়াইলের দিকে যাচ্ছিল। নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর মোড়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী কলোড়া ইউনিয়নের বরেন্দার গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে তৃষা (৩) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন আরও তিনজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর চৈতি বিশ্বাস মারা যায়।