নড়াইলে যাযাবর মুনিরের ভাস্কর্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে শিল্পী এস এম সুলতান, চারণ কবি বিজয় সরকারসহ নড়াইলের পাঁচ বরেণ্য ব্যক্তির ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক জহুরুল হক প্রদর্শনীর উদ্বোধন করেন। শিল্পী যাযাবর মুনির ভাস্কর্যগুলো নির্মাণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আবুল কালাম আজাদ, ওমর ফারুক, শেখ আব্দুস সবুর, সৈয়দ মোশাররফ হোসেন প্রমুখ।