নড়াইলে শিক্ষক লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্ষিক পরীক্ষায় ফেল করানোর অভিযোগে নড়াইলের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল সোমবার শহরের রূপগঞ্জ চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম নীতিশ কুমার। তিনি নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক। ওই বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম বলেন, নোমান দশম শ্রেণীতে উঠতে ব্যর্থ হওয়ায় নীতিশকে লাঞ্ছিত করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।