নড়াইলে সংঘর্ষে আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে গত শনিবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। ধানখেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গ্রামের জাফর সরদারের ধানখেতের ভেতর দিয়ে একই গ্রামের রাজ্জাক শেখ পাওয়ার টিলার চালিয়ে ফসলের ক্ষতিসাধন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে খদেজান, ছরোয়ার, নান্টু, এখলাছ মিয়াসহ আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।