নড়াইলে সাকা চৌধুরীর বিরুদ্ধে সমন জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার অভিযোগে নড়াইলে আওয়ামী লীগের এক নেতার দায়ের করা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুসরাত জেরিন গতকাল বুধবার এ সমন জারি করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে আগামী ২৪ মে সশরীরে আদালতে হাজির হতে হবে।