নড়াইলে সুলতান মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে আট দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করে।
গতকাল মঙ্গলবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. গাফফার খান।
বিশেষ অতিথি ছিলেন সাংসদ শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার মনির হোসেন, কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান।