নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আজ রোববার থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী সুলতান মেলা। চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।শিল্পীর জীবদ্দশায় প্রতিবছর ১০ আগস্ট তাঁর জন্মদিনে এ মেলার আয়োজন করা হতো। বর্ষা মৌসুমের অজুহাতে মেলার সময়সূচি পরিবর্তন করে ২৫ থেকে ৩১ ডিসেম্বর করা হয়। কিন্তু এবার মেলা হচ্ছে ১৩ থেকে ২০ জানুয়ারি।সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান জানান, ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীন মেলা, স্পনসর পাওয়ায় বিলম্ব ও সর্বোপরি অনুষ্ঠানের অতিথি নির্ধারণে সময়ক্ষেপণের কারণে মেলার সময় পিছিয়ে ১৩ থেকে ২০ জানুয়ারি করা হয়েছে। গতকাল শনিবার সুলতানমঞ্চ চত্বরে গিয়ে দেখা গেছে, দুই দিন আগে থেকে বিভিন্ন দোকানি তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। মঞ্চের সামনে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। শিল্পীর ছবিসংবলিত ভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে মেলার আঙিনা।