নড়াইলে স্বজনের সঙ্গে মাশরাফির ঈদ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেন। ছবি: কার্তিক দাশ।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেন। ছবি: কার্তিক দাশ।

মাথায় সাদা নেটের টুপি। পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা। একেবারে সাদামাটা পোশাক। ছেলে সাহিলকে কোলে নিয়ে আজ সকাল সাড়ে সাতটার আগেই নড়াইলের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে ছিলেন মামা নাহিদ, ছোট ভাই সিজারসহ অন্য আত্মীয়স্বজন ও বন্ধুরা। নিরহংকার এই মানুষকে পেয়ে সবাই এগিয়ে আসেন কাছে, বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। 

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেন। ছবি: কার্তিক দাশ।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেন। ছবি: কার্তিক দাশ।

এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা।