নড়াইলে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক শেফায়েত হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন এবং একই ঘটনায় লাশ গুম করার দায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নড়াইলের অতিরিক্ত দায়রা জজ আবুল বাশার মুন্সী গত বুধবার এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন লোহাগড়া উপজেলার ঝিকরা গ্রামের জিল্লুর রহমান, একই গ্রামের রিপন, ভাটগাতি গ্রামের গোলাম মোস্তফা, গিলাতলা গ্রামের রফিক ও চৌগাছা গ্রামের ফয়েজ শেখ।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৫ এপ্রিল বিকেলে সদর উপজেলার যদুনাথ গ্রামের আবদুস সালামের ছেলে শেফায়েত হোসেনকে হত্যা করে এবং লোহাগড়া উপজেলার গিলাতলা কবরস্থানের পুরোনো একটি কবরের মধ্যে লাশ গুম করে রাখে।