প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়ায় এনসিসি ব্যাংকের ১০১তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নড়িয়া পৌরসভার মেয়র মো. হায়দার আলী। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ বি এম জসিম উদ্দিন আহমেদ, মাদারীপুর শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, নড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. দুলাল ব্যাপারী ও স্থানীয় ব্যবসায়ী মো. সফিকুল আলম। বিজ্ঞপ্তি।