নড়িয়ায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জোগপাট্টা গ্রামে একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। হামলার সময় একজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইলিয়াস চৌকিদারের নেতৃত্বে গুরুপদ মণ্ডলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোগপাট্টা গ্রামের কাঠমিস্ত্রি গুরুপদ মণ্ডলের কাছে চাঁদা দাবি করেন পাশের লোনসিং গ্রামের ইলিয়াস চৌকিদার। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুপদ মণ্ডলের বাড়িতে হামলা চালান ইলিয়াসের নেতৃত্বে আটজন। এ সময় তাঁর বসতঘর ভাঙচুর, চার ভরি স্বর্ণালংকার ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।