নয় আসামির বিরুদ্ধে পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় পলাতক নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ এ আদেশ দেন। আদালত আগামী ৭ মে থানা-পুলিশকে পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর শাহীন শাহ পারভেজ গত ৫ মার্চ মামলায় বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় তাঁরা হলেন: রাশেদুল ইসলাম ু (দর্শন), খান মোহাম্মদ রইছ (প্রাণিবিদ্যা), ইসতিয়াক মেহবুব অরূপ (দর্শন), মাজহারুল ইসলাম (ইতিহাস), কামরুজ্জামান সোহাগ (দর্শন), নাজমুল হুসেইন (লোকপ্রশাসন), শফিউল আলম (পরিসংখ্যান), অভিনন্দন কুণ্ডু (পরিসংখ্যান) এবং মো. মাহমুদুল হাসান মাসুদ (ইতিহাস)।