নয় উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
ফেনী ও নোয়াখালী জেলার নয়টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার ফেনী জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহামঞ্চদ আবদুল্লাহ শপথবাক্য পাঠ করান। গতকাল শপথ গ্রহণ করেন ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন, সোনাগাজীর জেড এম কামরুল আনাম, ফেনী সদরের আবদুর রহমান, দাগনভূঞার মো. দিদারুল কবির ও ফুলগাজীর একরামুল হক এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার কামরুন নাহার শিউলী, সোনাইমুড়ীর মো. আনোয়ারুল হক, চাটখিলের জাহাঙ্গীর কবির ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান। এ ছাড়া এসব উপজেলায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ নেন।
বিভাগীয় কমিশনার মোহামঞ্চদ আবদুল্লাহর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফেনীর স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা, ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ।