নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপ ইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় গতকাল বুধবার ইসলামী ব্যাংকের নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই নয়জন হলেন কাজী মঈনুদ্দিন খাদেম, মিজানুর রহমান ভূঁইয়া, মুসলেহ উদ্দিন, মো. আলিমুর রহমান, আবুল কালাম আজাদ, মো. মনির হোসেন, এ কে এম বোরহান উদ্দিন, মো. আবুল কাশেম ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে বরখাস্ত) মো. নুরুল ইসলাম।
দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
আনন্দ শিপ ইয়ার্ডকে ইসলামী ব্যাংক থেকে ৪৫৬ কোটি ৩৪ লাখ টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির ২৬ কর্মকর্তার প্রত্যক্ষ, পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়দায়িত্ব ছিল বলে দুদকের অনুসন্ধান দল মনে করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ কর্মকর্তাকে তলব করে ৬ নভেম্বর নোটিশ পাঠানো হয়।