নয় ঘণ্টা দেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সিলেট-আখাউড়া রেলপথে গতকাল রোববার সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর ৭৭৪ নম্বর ডাউন কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন তিন দফায় বিকল হয়ে নয় ঘণ্টা দেরিতে নতুন ইঞ্জিন নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, সকাল ছয়টা ৪০ মিনিটে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসার কথা। ট্রেনটি ছাড়ার আগেই সিলেটে একবার ইঞ্জিন বিকল হয়। সিলেট থেকে ছাড়ার পর দ্বিতীয় দফা মংলা বাজার স্টেশনে ইঞ্জিন বিকল হয়। সর্বশেষ বরমচাল স্টেশনে এসে আবারও বিকল হয় ইঞ্জিন।