নয় চেয়ারম্যানসহ ৬৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়জন চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ ছাড়া ২১ জন সংরক্ষিত ও ৩৫ জন সাধারণ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় মোট ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগও না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে থাকে।

নির্বাচন কার্যালয়ের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, জিয়ানগর ইউপির বিএনপির প্রার্থী বাবুল হোসেন, জাপার (এরশাদ) প্রার্থী কায়সার আলী; গোবিন্দপুর ইউপির জাপার (এরশাদ) শফিকুল ইসলাম, জাসদের (ইনু) আবদুল মালেক সরকার, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী; দুপচাঁচিয়া সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী শাহিদুর রহমান কয়েন; চামরুল ইউপির স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম শাহ এবং গুনাহার ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্বাছ আলী সরদার ও রুহুল আমিন তাঁদের নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগেরও কম পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, গেজেট প্রকাশের পর জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।