নয় জুয়াড়ির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটকে কেন্দ্র করে জুয়া খেলার দায়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত একজনকে এক মাসের ও আটজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ দণ্ডাদেশ দেন। ভারতে চলমান আইপিএল টুর্নামেন্টে ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরায় শনিবার রাতে শহরের দারুল উলুম মাদ্রাসা মোড় থেকে ওই নয়জনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন শহরের ইসলামবাগের আশফাক আলী, কুজিপুকুর গ্রামের হাফিজুল ইসলাম, হাতিখানার মনা ও আরমান, পুরাতন বাবুপাড়ার নবাব, অফিসার্স কলোনির শাহজাদা, দারুল উলুম এলাকার নূর আমিন ও আবেদ আলী এবং বাঙালিপুর নিজপাড়ার লুৎফর রহমান। থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।