নয় জেলায় নতুন ডিসি নিয়োগ
নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুরে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক এস এম আলমকে কিশোরগঞ্জে, জনপ্রশাসনের উপসচিব মো. সোহেল ইমাম খানকে নোয়াখালীতে, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক কাজী আশরাফ উদ্দীনকে পাবনায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবের একান্ত সচিব জি এস এম জাফরুল্লাহকে মাদারীপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদকে নেত্রকোনায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জহুরুল ইসলাম রোহেলকে গাইবান্ধায়, লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের উপপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকীকে পিরোজপুরে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসক করা হয়েছে।
ডিএমপি কমিশনার ও সিআইডির প্রধানের পদোন্নতি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি দায়িত্বে থাকা ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ ও সিআইডির প্রধান মো. মোখলেসুর রহমানকে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।