নয় দফা দাবিতে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে গত বুধবারও রাজশাহী জুটমিলের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা কারখানা বন্ধ রেখে পবা উপজেলার কাটাখালী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে একই কর্মসূচি পালনের সময় তাঁরা রাজশাহী কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নয় দফা দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জুটমিল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি কাটাখালী সিনেমা হলের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এখানেই সমাবেশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি মহসীন কবীর।