নয় দফা দাবিতে স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দফা দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কৃষক সমিতির সদস্যরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী গতকাল সোমবার বিকেলে স্মারকলিপিটি গ্রহণ করেন।কৃষক সমিতির সভাপতি ইউসুফ সওদাগর জানান, প্রতি মণ ধানের মূল্য ৮৫০ টাকা নির্ধারণ, সেচ নীতিমালা প্রণয়ন, সেচ প্রদানে সর্বনিম্ন বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের সুকৌশল হয়রানি বন্ধসহ স্মারকলিপিতে নয় দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।