নয় দিন ধরে দুটি ট্রেন চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
ইঞ্জিনসংকটের কারণে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট পথে দুটি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগ সূত্র জানায়, পশ্চিমাঞ্চলীয় জোনের পার্বতীপুর থেকে বুড়িমারীগামী ৬৫ আপ-৬৬ ডাউন কমিউটার ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় বুড়িমারী থেকে পাটগ্রাম ও লালমনিরহাট হয়ে বেলা সোয়া তিনটার দিকে পার্বতীপুর পৌঁছায়৷ এটি নয় দিন ধরে বন্ধ রয়েছে৷ এ ছাড়া ৪৫৫ আপ-৪৫৬ ডাউন লোকাল ট্রেনটি সকাল সাড়ে ছয়টায় বুড়িমারী থেকে ছেড়ে পাটগ্রাম ও লালমনিরহাট হয়ে বেলা পৌনে ১১টার দিকে রংপুর পৌঁছায়৷ এটি সাত দিন ধরে বন্ধ রয়েছে৷
এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট বিভাগের ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান জানান, ইঞ্জিনসংকট ও পুরোনো ইঞ্জিন মেরামতের কারণে ট্রেন দুটি চলাচল বন্ধ রয়েছে। আগামী ২০ মে (আজ) ইঞ্জিন পাওয়ার কথা৷ ইঞ্জিন পেলেই ট্রেন চালু করা হবে।