নয় দিনব্যাপী বই উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে নয় দিনব্যাপী বই উৎসব। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উৎসবের উদ্বোধন করেন জনপ্রিয় লেখক মুহমঞ্চদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে মুহমঞ্চদ জাফর ইকবাল বইকে মানুষের সবচেয়ে ভালো বন্ধু আখ্যায়িত করে সবাইকে বই পড়ার আহ্বান জানান। এ সময় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাযহারুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েবসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবে প্রথমা, সময়, অন্বেষা, অন্যপ্রকাশ, তাম্রলিপি, অনন্যা, উৎস, ঐতিহ্য, ইত্যাদিসহ ২১টি প্রকাশনী অংশ নিচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে। বই উৎসবে জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ সঞ্চরণে ‘হুমায়ূন আহমেদ কর্নার’ খোলা হয়েছে। এখানে হুমায়ূন আহমেদের সব বই পাওয়া যাবে। ‘কিন’-এর সভাপতি আফতাবুল আলম জানান, উৎসব থেকে প্রাপ্ত অর্থ ব্লাড ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের কিশোর ইমরানের চিকিৎসার জন্য সহায়তা করা হবে।