ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নয় দিনে ৫২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ সেপ্টেম্বর ১১ জন রোগীর মৃত্যু হয়। এক দিনে ১১ জন রোগীর মৃত্যুর ঘটনাটি ‘নজিরবিহীন’ উল্লেখ করেছেন ওই হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে বেশ কয়েকজন রোগী ও তাদের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, চিকির্যাসকদের অবহেলা, রাতে বিশেষজ্ঞ চিকির্যাসক না থাকা এবং শিক্ষানবিশ চিকির্যাসকদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণেই হাসপাতালটিতে বেশি রোগীর মৃত্যু হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময়ের মধ্যে শিশু ওয়ার্ডে ১৮ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ১৫ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ১৩ জন, অর্থোপেডিক ওয়ার্ডে তিনজন এবং লেবার ওয়ার্ড, ফিমেল সার্জারি, মেল সার্জারি ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছে।হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধায়ক হাসিনা বেগম বলেন, ২ সেপ্টেম্বর হাসপাতালে ১১ জন রোগীর মৃত্যু ঘটে। এ হাসপাতালে এক দিনেই ১১ জন রোগীর মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেনি।সদর উপজেলার গেরদা ইউনিয়নের রাজীব হাসান বলেন, ‘৫ সেপ্টেম্বর রাতে তিনি ওই হাসপাতালে ছিলেন। ওই রাতে বিষপান করা এক রোগী হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকির্যাসক তখন ঘুমাচ্ছিলেন। অনেক ডাকাডাকির পর তিনি চোখ মুছতে মুছতে তাঁর কক্ষ থেকে বের হয়েই দুর্ব্যবহার শুরু করেন।’ হাসান বলেন, রাতে আসা রোগীরা বেশি ভোগান্তির শিকার হয়। রাতেই রোগীর মৃত্যুর ঘটনা বেশি হয়। কারণ, রাতে কোনো বিশেষজ্ঞ চিকির্যাসক থাকেন না। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে চিকির্যাসাধীন এক রোগী বলেন, দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন—এমন গুরুতর কোনো রোগী রাতে চিকির্যাসা নিতে এলে শিক্ষানবিশ চিকির্যাসকেরাই রোগীর আত্মীয়স্বজনের কাছ থেকে বন্ডে সই নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। অভিযোগের ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল হাসেম মো. জুলফিকার হায়দার বলেন, হাসপাতালে কোনো সিসিইউ না থাকায় হূদেরাগে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার বেশি। রাতে চিকির্যাসকদের দায়িত্বে অবহেলা এবং শিক্ষানবিশ চিকির্যাসকেরা বন্ড সই নিয়ে অস্ত্রোপচার করেন—এ অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ অভিযোগ খতিয়ে দেখা হবে।’রোগী মৃত্যুর এ সংখ্যাটি আপাতদৃষ্টিতে বেশি মনে হচ্ছে, মন্তব্য করে জেলা বিএমএর সভাপতি ও ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ঈদের সময় গুরুতর রোগী ছাড়া সাধারণ রোগীরা চিকির্যাসা নিতে হাসপাতালে আসেন না। এ কারণেও মৃত্যুর ঘটনা বেশি ঘটতে পারে। আর রাতে হাসপাতালে বিশেষজ্ঞ চিকির্যাসক থাকার কোনো সুযোগ নেই। ওই সময় শিক্ষানবিশ এবং মধ্যম স্তরের চিকির্যাসকেরাই সেবা দিয়ে থাকেন। চিকির্যাসকদের গাফিলতির জন্য মৃত্যুর হার বেশি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।