বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি ও পণ্যে মূলতালিকা না থাকার অপরাধে নয়টি দোকান মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কাপ্তানবাজারে এপিবিএন-৫, ঢাকা জেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের যৌথ অভিযান শেষে এ জরিমানা করা হয়। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এসব জরিমানার রায় ঘোষণা করেন। এপিবিএন-৫-এর অপারেশনস অফিসার আমিরুল ইসলাম বলেন, অনিয়মের দায়ে মেসার্স হৃদয় স্টোরের মালিক মোশারফ হোসেন, আল্লাহর দান স্টোরের মালিক সিরাজ উদ্দিন, নিউ সুলতান স্টোরের মালিক হাজী সুলতান, জাকির স্টোরের মালিক জাকির হোসেন, আল কাদের স্টোরের মালিক আব্দুল কাদের ঢালী, সুলতান স্টোরের মালিক সুলতান আহম্মেদ, তুহিন স্টোরের মালিক সুলতান আহম্মেদ, সুমন স্টোরের মালিক শাহজাহান, নেয়ামুল স্টোরের মালিক জুয়েল মিয়া নামের প্রত্যেক দোকান মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এপিবিএনের কর্মকর্তারা জানান, নিয়মিত ভেজালবিরোধী অভিযান চলবে। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।