নয় দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে নয়টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মালিকেরা দাবি করেছেন, এতে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।