নয় প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি-পচা খাবার বিক্রির দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের নয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরা গতকাল রোববার দুপুরে এই জরিমানা করেন।প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিদ্ধিরগঞ্জের প্যাকপিউর ড্রিংকিং ওয়াটার কারখানাকে ৫০ হাজার টাকা, মোহাম্মাদীয় হোটেলকে ২৫ হাজার, আফসা কেবি ড্রিংকিং ওয়াটার কারখানাকে ১০ হাজার, চায়না প্যালেসকে ১০ হাজার, আদি মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, রাজ ভান্ডারী হোটেলকে ২০ হাজার, ভান্ডারী ও বাসন্তী রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা করে ও রাজধানী হোটেল ও রেস্তোরাঁকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।