নয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া বাজারের ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নূপুর মেডিকেল হল, পলাশ মেডিকেল হল ও তাপস মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে শান্তিরঞ্জন মিষ্টান্ন ভান্ডার, মন্ডল মিষ্টান্ন ভান্ডার, মনতোষ মুদি দোকান, সততা কাঁচামালের স্টোর ও মদিনা বেকারিকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।