নয় প্রার্থীর সাতজনই প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত রোববার মেয়র পদে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন মনোনয়নপত্র জমা দেন।মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে সাতজনই যুক্তরাজ্য-প্রবাসী। তাঁরা হলেন, বর্তমান মেয়র ও হবিবপুর আঞ্চলিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মনাফ, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রশীদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা শামীম আহমদ, আনহার মিয়া, শাহ নূরুল করিম ও আবদুল হান্নান।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা দেবজিৎ সিংহ জানান, ২২ ও ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে।