নয় বছর পর টেকনাফে আ.লীগের সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর পর কাল মঙ্গলবার টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে ১৮৩ জন কাউন্সিলর তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ডিসেম্বরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জাফর আলম চৌধুরী সভাপতি ও শফিক মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দলীয় সূত্রে আরও জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠেয় এ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংসদ বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবেন। ফলে যোগ্যরাই দলের নেতৃত্বে ঠাঁই পাবেন বলে তিনি বিশ্বাস করেন।