নয় বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলার মাধবপুরে নয় বছর পর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার এ সম্মেলন হয়।উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক পাঠানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল হবিগঞ্জ-৪ আসনের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্থফা শহীদের। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. বেলাল হোসাইন। আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের মো. ইসমাঈল হোসেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, মাধবপুর পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান প্রমুখ। গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।