পঞ্চগড় সদর হাসপাতালের জেনারেটরটি নয় বছরেও চালু হয়নি। স্বাস্থ্য বিভাগ ডিজেল সরবরাহ না দেওয়ায় এটি চালু করা যায়নি। বিদ্যুৎ চলে গেলে রোগীদের অন্ধকারে থাকতে হয়। একই কারণে চিকিৎসক ও সেবিকাদের চিকিৎসাসেবা দিতেও সমস্যা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্মাাণ ও ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ) ২০০৪ সালে সদর হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৬০ কেভিএ জেনারেটর স্থাপন করে। জেনারেটরটি চালানোর জন্য ঘণ্টায় ১৩ লিটার ডিজেল প্রয়োজন। ডিজেলের সরবরাহ না থাকায় শুরুর পর থেকেই এটি চালু করা যায়নি। ইতিমধ্যে এ জেনারেটরের ব্যাটারিও নষ্ট হয়ে গেছে।সিএমএমইউর পঞ্চগড় কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. ওয়াইস করণী বলেন, ২০০৪ সালে পঞ্চগড় সদর হাসপাতালে ৬০ কেভিএ জেনারেটর স্থাপন করা হয়। ডিজেলের সংস্থান করতে না পারায় এটি চালু করা সম্ভব হয়নি। চিকিৎসক ও সেবিকারা জানান, বিদ্যুৎ চলে গেলে নিজস্ব ব্যবস্থায় আলোর ব্যবস্থা করে জরুরি কাজ চালাতে হয়।সিভিল সার্জন মো. মোজামেঞ্চল হক বলেন, ডিজেল সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ১৪টি চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ ডিও লেটার দিয়েছেন। কিন্তু ডিজেল আর সরবরাহ করা হয়নি। নতুন করে আবার চিঠি পাঠানো হয়েছে।