নয় বছরের শিশুর আত্মহনন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মেহেদী হাসান (৯) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দিঘারকুল গ্রামে নিজেদের ঘরে তার ঝুলন্ত লাশ দেখা যায়। সে ওই গ্রামের ইসরাফিল চৌধুরীর ছেলে।পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তখন বাড়িতে কেউ ছিল না। তার বড় ভাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী স্কুল থেকে ফিরে প্রথমে মেহেদী হাসান ওরফে জয়নালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। গোপালগঞ্জের এএসপি (সার্কেল) সাখাওয়াত হোসেন বলেন, জানা গেছে ওই ছেলের কাছ থেকে একটি মাছ ধরার অস্ত্র হারিয়ে যায়। তাই সে ভয়ে সবার অজান্তে নিজেদের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগায়। এলাকার জিন্দার মোল্লার সঙ্গে নিহতের বাবা ইসরাফিল চৌধুরীর দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই দুটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।