নয় ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বাঁকের খাল এলাকা থেকে গত বুধবার বনরক্ষীরা ফাঁদসহ নয়জন হরিণ শিকারিকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি যন্ত্রচালিত ট্রলার, হরিণের মাংস, দা, কুড়ালসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বাগেরহাট জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: তিতাস ঘোষ, আলমগীর শেখ, ওলিউর, আরিফ মুন্সী, মো. খবিরউদ্দিন শেখ, বেল্লাল হাজরা, মনিরুল শেখ, সুজিত ঘোষ ও ট্রলারচালক ফিরোজ শেখ। এঁদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামে। এ ঘটনায় কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেছেন।