নয় মাসেও সেই কািজর নিবন্ধন বাতিল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কািজ) আবু মুছার নিবন্ধন বাতিলের সুপারিশ করার পর নয় মাসেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাঁর বিরুদ্ধে বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগ রয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই কািজর নিবন্ধন বাতিল করতে জেলা রেজিস্ট্রার বরাবরে গত বছরের ৯ সেপ্টেম্বর পত্র দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত বছরের ২৮ জুলাই প্রথম আলোয় ‘বাল্যবিবাহের কািজ’ শিরোনামে ওই কািজর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরপর ইউএনওর নির্দেশে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোকসানা বানু তদন্ত করে আবু মুছার বিরুদ্ধে চারটি বাল্যবিবাহ নিবন্ধন করার সত্যতা পান। পরে তিনি ২৫ আগস্ট ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার এমদাদুল হক বলেন, ‘ওই কািজর নিবন্ধন বাতিলের সুপারিশ করে ওই সময়ে আইন মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা না নিলে আমার করার কিছু নাই।’