প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের কচুরগুল এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি পিকআপ ভ্যান উল্টে শিশুসহ নয়জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন হোছনা বেগম (২৫), মকবুল আলী (৫০), আরিফুল ইসলাম (৩), ছইদ আলী (৫০), রায়না বেগম (৩৫), আছমা খাতুন (৫০), ইসলাম উদ্দিন (৬০), আছাদ আহমদ (১৯) ও হিরা মিয়া (৪৭)। তাঁদের বাড়ি উপজেলার লাঠিটিলা-ডোমাবাড়ি গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি লাঠিটিলা বাজার থেকে যাত্রী নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে কচুরগুল এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।