নয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গতকাল মঙ্গলবার মাছ ব্যবসায়ী নেয়ামত আলীকে (২৬) মারধর করে প্রায় নয় লাখ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নেয়ামতের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, তিনি বেলা দুইটার পর নয় লাখ ১৯ হাজার টাকা নিয়ে রিকশাযোগে ধলপুরে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে মারধর করে। তিনি অজ্ঞান হয়ে পড়লে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে ওই যুবকেরা পালিয়ে যায়।